Ad Code

Responsive Advertisement

পেন্ড্রাইভ বা মেমরি কার্ড দিয়ে বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের গতি।

কম্পিউটারের গতি বাড়াতে চান তাহলে ব্যবহার করুণ পেনড্রাইভ বা মেমরি কার্ডকে, অন্যান্য, কী কেন কীভাবে, টিপস এন্ড ট্রিকস,


কম্পিউটারের গতি বাড়াতে চান তাহলে ব্যবহার করুণ পেনড্রাইভ বা মেমরি কার্ডকে

হার্ডডিস্ক ড্রাইভ এবং কম মেমরি থাকার কারনে কম্পিউটার ধীরগতি হয়ে থাকে এসব কম্পিউটারে বাড়তি ইউসবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ব্যবহার করে গতি বাড়ানো সম্ভব। হার্ডডিস্ক দ্রাইভের উইন্ডোজ experiance index 4.0-এর নিচে অর্থাৎ কম্পিউটারে ডান ক্লিক করে প্রোপার্টিজে দেখা যাবে, এ কাজটি করা যাবে উইন্ডোজের রেডিবুস্ট ব্যবহার করে। এ সুবিধাটি পাওয়া যাবে উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮-তে। উইন্ডোজ রেডিবুস্ট ব্যবহারকারীর ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ও সিস্টেম ফাইলগুলো পেনড্রাইভ অথবা মেমরি কার্ডে ক্যাশ করে রাখতে পারবে উইন্ডোজ সুপারফেচ ব্যবহার করে। ড্রাইভগুলো দ্রুত ডেটা সিগন্যাল থাকার কারনে ফাইল ক্যাশিং ক্ষমতাও বেশি থাকে। রেডিবুস্ট ফিচারের কাজ করার জন্য ২৫৬ মেগাবাইট থেকে ৩২ গিগাবাইট ধারনক্ষমতা সম্পন্ন পেনড্রাইভ বা মেমোরি কার্ড লাগবে। যদি কম্পিউটারের র‍্যামের অন্তত দ্বিগুণ ক্ষমতার মেমোরি ব্যবহার করা যায় তাহলে এসব ক্ষেত্রে ভাল ফল পাওয়া সম্ভব। রেদিবুস্ট ব্যবহারের দরকার হবে না যদিকম্পিউটার এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ সম্পন্ন প্রাথমিক ডিস্ক হয়।



কি সুবিধা পাবেন

কম্পিউটারে যখন কোন পেন্ড্রাইভ বা মেমরি কার্ড ঢুকানো হয় তখন যদি speed up my system অপশন পাওয়া যায় তখন বুঝা যাবে এটি রেডিবুস্ট ফিচারের জন্য উপযুক্ত। Dedicate this deivce to ReadyBoost উইন্ডতে আসলে তখন OK নির্বাচন করতে হবে। এ ছাড়াও উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে কম্পিউটার খুলে পেনড্রাইভ বা মেমরি কারডের উপর মাউজের ডান বাটন চেপে প্রপার্টিজ নির্বাচন করে রেডিবুস্ট ট্যাবে ক্লিক করে উপরের উইন্দোটি পেলে একই ভাবে সেটিং করে নেয়া যাবে। কম্পিউটারে ক্যাশড ফাইল গুলোর আসল কপি থেকে যাওয়ার কারনে পেনড্রাইভ বা মেমরি কার্ড খুলে ফেললে এর সুবিধা পাওয়া যাবে। উক্ত সুবিধাটি বাতিল করতে চাইলে রেডিবুস্ট ট্যাবে গিয়ে Do not use this device নির্বাচন করে OK করতে হবে।

আশা করি পোস্টি পড়ে উপকৃত হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ