Ad Code

Responsive Advertisement

জাদুর আয়না সামনে দাঁড়িয়ে হাসলেই ছবি তুলে আপলোড করে দিবে! (Mirror Selfie Camera)

যদি এমন হত আয়নার সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি সুন্দর  মুহুর্তের ছবি তুলে রাখবে আমাদের বাসার ড্রেসিং টেবিলের আয়নাটি? যদি এমন হত আয়নার সামনে দাঁড়ানো প্রিয় প্রতিটি মুহুর্তর ছবি আয়না নিজ তুলে ফেলবে? আবার পরবর্তিতে সুন্দর সুন্দর ছবিগুলো আপনাকে ব্যবাহারের সুযোগ করে দিবে এবং আপলোড করে দিবে আপনার সোস্যাল অ্যাকাউন্টে? এটি Mirror Selfie Camera নামেও পরিচিত। 

 

জাদুর আয়না সামনে দাঁড়িয়ে হাসলেই ছবি তুলে আপলোড করে দিবে! (Mirror Selfie Camera)

 

একটুও ভুল দেখেননি, আমেরিকার একটি সংস্থা এমনই এক আশ্চর্য-দর্পণ তৈরি করেছে।  ‘আইস্ট্র্যাটেজি ল্যাবস’ নামক একটি আমেরিকান সংস্থা  এমনই এক জাদুর আয়না তৈরি করেছে যার সামনে গিয়ে হাসিমুখ করে দাঁড়ালেই নিজ থেকেই ছবি তুলে ফেলবে! সামনে থেকে এই আয়নাকে দেখে একেবারে সাধারণ একটি আয়না মনে হলেও,  সামনে গিয়ে হাসিমুখ করে দাঁড়ালেই নিজ থেকেই ছবি তুলে ফেলবে! দেখতে ঠিক আমার আপনার বাসার ড্রেসিং টেবিলের আয়নার মতই! এটি Mirror Selfie Camera নামেও পরিচিত।

( জাদুর আয়না সম্পর্কিত ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন জাদুর আয়না! সামনে দাঁড়িয়ে হাসলেই ছবি তুলবে আয়না! – ভিডিও! )

ছবি উঠে গেলে তার স্ন্যাপটি আপনা থেকেই ফেসবুক, টুইটার কিংবা অন্নান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে যাবে। জাদুর আয়নাটি কিনার পুর্বে যে অভ্যাসটি আপনাকে অবশ্যই ত্যাগে করতে হবে আর তা হচ্ছে "ভুলেও গোসল করে আয়নার সামনে জন্মিদিনের ড্রেস পড়ে দাঁড়িয়ে ২৪টা দাঁত বের করে ক্ষিল ক্ষিল করে হাসতে পারবেন না, এতে ভয়াবহ ভাবে ফেসবুক, টুইটার কিংবা অন্নান্য সোশ্যাল মিডিয়াতে আপনার স্ক্যান্ডাল ভয়াবহ ভাবে ছড়িয়ে যেতে পারে!" ..:P

সংবাদ সংস্থা পিটিআই সবার প্রথম সংবাদটি প্রকাশ করে। সেলফি-প্রেমীদের কাছে এমন এক ‘স্মার্ট’ আয়নার তৈরি হওয়া নিঃসন্দেহে দারুণ খবর। জাদুর এই আয়নার নাম দেয়া হয়েছে সেল্ফ-এনহ্যান্সিং লাইভ ফিড ইমেজ ইঞ্জিন বা সেলফি। এতে রয়েছে একটি হাই রেজুলেশন ক্যামেরা যা মুখমণ্ডল শনাক্ত করতে সক্ষম। মুলত মুখমণ্ডল শনাক্ত করার কাজটি করবে  একটি সফটওয়ার এবং একটি এলইডি কাউন্টডাউন টাইমার ওয়েবক্যাম।  এছাড়াও থাকছে কাউন্টডাউনের সুবিধা,  মুখমণ্ডলকে চিহ্নিত করে এলইডি আলো জ্বালিয়ে কাউন্টডাউনের সঙ্কেত দেবে। এই জাদুর ক্যামেরার নাম Mirror Selfie Camera হলেই ভাল হত

এই জাদুর আয়নাটির অন্যতম আকর্ষনিয় ফিচার হচ্ছে আয়নার সামনে গেলে ফ্লোরে ভিনাইল গ্রাফিক দিয়ে আপনাকে নির্দেশ দেয়া হবে, ঠিক কোথায় আপনি দাঁড়াবেন এবং কতটা হাসবেন এবং আপনাকে সঠিক পজিশনে দাঁড়িয়ে হাসতে হবে, তবেই আয়না সক্রিয় হবে। (এটি Mirror Selfie Camera নামেও পরিচিত।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ