ইতোপূর্বে গবেষকরা বালু এবং খোয়া দিয়ে কৃত্রিম দ্বীপ তৈরির চেষ্টা করেছেন কিন্তু এসব স্থাপনা সাগরের বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ কিরিবাতি এবার সত্যি সত্যিই এমন একটা সমাধানের দিকে ঝুঁকছে! তারা নিজেদের এক লাখ মানুষকে সরিয়ে নিতে চাচ্ছে কৃত্রিম দ্বীপে। রাষ্ট্রপতি আনোটে টং বলেন দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং তিনি ২ বিলিয়ন ডলার ব্যায়ে এমন এক প্রকল্পের কথা চিন্তা করছেন যাতে ভাসমান দ্বীপ তৈরি করা হবে মনুষ্য বসবাসের জন্য। সায়েন্স ফিকশনের মতো ঝকঝকে আধুনিক এই কাঠামো তাদের এই স্বপ্ন সত্যি করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
শুধু কিরিবাতি নয় বরং টুভালু, টোঙ্গা, মালদ্বীপ, কুক দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ সবারই মাথায় এই চিন্তা। সাগরের আক্রোশ থেকে বাঁচতে প্রায় ৯০০ মিলিয়ন ডলার গুনতে হচ্ছে কিরিবাতিকে। এর সাথে তুলনা করলে একটা ভাসমান দ্বীপ যা পানির সাথে ওঠানামা করতে পারবে, তার কার্যকারিতা অনেক বেশি। ইতিহাস থেকে দেখা যায়, এমনটা হবার যথেষ্ট সম্ভাবনা আছে। পেরুর “উরোস” উপজাতির মানুষ টিটিকাকা হ্রদের মাঝে ৪০ টি ভাসমান গ্রাম তৈরি করে বসবাস করে। এছাড়া সাম্প্রতিক বিশ্বের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, হল্যান্ড, জাপান, দুবাই এবং হংকং সবাই কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এয়ারপোর্ট অথবা নতুন বাসস্থান তৈরির উদ্দেশ্যে। এছাড়া মালদ্বীপ নিজেও একটি উদ্যোগ নিয়েছে যাতে এর দেশের প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ পাঠিয়ে দেওয়া হয় কৃত্রিম দ্বীপ থিলাইফুশি’তে। এই দ্বীপটি প্রতিদিন প্রায় এক বর্গমিটার করে বাড়ছে।সকল স্বত্ত © 2019 - আইটি স্কুল | Design and Development : Saifur Rahman 01611523352
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji