এখন মহাসড়ক এ গাড়ি চলবে আখের রসে ! ভাবছেন এমনটা আবার কী করে সম্ভব ? বিজ্ঞানের নিত্য নুতন গবেষণার দৌলতে এই অসম্ভব গুলো সব সম্ভব হচ্ছে । দূষণ মুক্ত হবে এই গাড়ির ধোঁয়া । মিলবে পেট্রোল, ডিজেলের থেকে অনেক কম দামে । শর্করা প্রযুক্তি বিশেষজ্ঞ এন কে শুক্লা দিলেন এমনই তথ্য ।
তিনি বলেন, “আখের রস থেকে যে ইথানল পাওয়া তার সাহায্যেই চলবে গাড়ি । এই জ্বালানি ইথাইল অ্যালকোহল নামে পরিচিত । এটি একেবারে পরিশুদ্ধ অ্যালকোহল । ৭৫ লিটার ইথানল মিলবে এক মেট্রিক টন আখ থেকে ।”
![]() |
| গাড়ি চলবে আখের রস দিয়ে |
আখের রসে ইতিমধ্যেই ভারতের মুম্বাই এবং নাগপুরে দুটি বাস এবং একটি গাড়ি চলছে । অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িগুলিতে যাত্রীভিড়ও চোখে পড়ার মতো । কারণ আখের রসে গাড়ি চলছে শুনেই নির্দিষ্ট সময়ের বাস ছেড়ে দিয়ে যাত্রীরা অপেক্ষা করছেন এই গাড়ির জন্যই । প্রথম থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে এই মিষ্টি বাহন । ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও খুব শিঘ্রই এই বাহন যাত্রা শুরু করবে ।
এন কে শুক্লা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন । দিন দিন পেট্রোল, ডিজেলের দাম বেড়েই চলছে । সরকারকেও এনিয়ে ভতুর্কি দিতে হয় । এই অবস্থা থেকে পরিত্রান দিতে এলো আগের রস । এখন থেকেই যদি পেট্রোল-ডিজেলের বিকল্প ব্যবস্হা নেওয়া হয় তবে তা বড়ধরণের আর্থিকসঙ্কট থেকে দেশকে বাঁচাবে ।
আর আখ থেকে যদি গাড়ির তেল পাওয়া যায় তবে আখের দামও কিন্তু তখন বেড়ে যাবে । এবং এই আখই মূলধনের কাজ করবে ।

5 মন্তব্যসমূহ
Intersecting
উত্তরমুছুনসত্যিই তাই, অনেক মজার।
উত্তরমুছুনhmm.. ta hole tel er dam kome jabe... bangladesh e amereka army pathabe.........akh dokhol korar jonno..
উত্তরমুছুনতা যা বলছেন, এই ভাবে অবশ্য ভেবে দেখিনি। মন্তবের জন্য ধন্যবাদ।
উত্তরমুছুনরসে ফরমালিন না থাকলেই হলো হে হে হে
উত্তরমুছুনএই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji