Ad Code

Responsive Advertisement

Internet Explorer-কে বিদায় জানিয়ে মাইক্রোসফট নিয়ে আসছে নতুন ব্রাউজার Spartan, প্রতিবেদন, নির্বাচিত

স্পার্টান নামের নতুন এই ব্রাউজারটি হতে যাচ্ছে মাইক্রোসফটের নতুন ডিফল্ট ব্রাউজার।

Spartan
Spartan
 ইন্টারনেট এক্সপ্লোরার যা মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজার হিসেবে আমাদের কাছে পরিচিত, কিন্তু চারপাশে খবর ছড়িয়েছে যে সম্প্রতি এই ব্রাউজারটিকে বিদায় দিয়ে নতুন একটি ওয়েব ব্রাউজার আনতে পারে মাইক্রোসফট। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ‘স্পার্টান’ কোড নাম দিয়ে নতুন ব্রাউজার তৈরি করছেপ্র যা সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো মাইক্রোসফটের এই নতুন ব্রাউজারের তথ্য ফাঁস করে গত মাসেই । তবেঁ নতুন ব্রাউজার কেমন হবে,  সে বিষয়ে বিস্তারিত তথ্য সেখানে ছিল না কিন্তু এতসব খবর বের হতে না হতেই  নিওউইন নামের একটি ওয়েবসাইট মাইক্রোসফটের নতুন ব্রাউজারের স্ক্রিনশট ফাঁস করেছে, যেখানে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটির কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে।

 নতুন এই ব্রাউজারে নতুনত্বের মধ্যে রয়েছে ইউজার ইন্টারফেসে আছে একটি ফেভিকন, ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইটের নাম ও ছোট আকারের একটি এক্স বাটন, যা দিয়ে ওই সাইটটির নতুন ট্যাব বন্ধ করা যাবে।  রিডিং মোড ও বুকমার্ক বাটন থাকবে এই ব্রাউজারটিতে। অ্যাপলের সাফারি ব্রাউজারের সঙ্গে বেশ কিছু মিল আছে ব্রাউজারটির। শেয়ার বাটন থাকবে রিডিং বাটনের পাশে  এবং এর পাশাপাশিই সেটিংস ফোল্ডার থাকবে যার সাহায্যে ব্রাউজারের বিভিন্ন সেটিংস ঠিক করা যাবে।

 উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত পণ্যের জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকেই আসতে পারে স্পার্টান ব্রাউজারটি যা ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট। বর্তমানে Internet Explorer-এর নান দুর্বলতার দিকগুলো গুছিয়ে আধুনিক গুগল ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারের মতো দ্রুত ও সহজে ব্রাউজিং অভিজ্ঞতা দিতেই স্পার্টানকে আনছে মাইক্রোসফট। মাইক্রোসফট ব্রাউজারটির সঙ্গে কর্টানা নামের পার্সোনাল ডিজিটাল সহকারীকে যুক্ত করে দেবে  যাতে কথা বলে ব্রাউজ করার সুবিধাও এতে থাকবে।

আশা করি এই পোস্টটি পড়ে ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ